ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত Logo শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ Logo তৃতীয় বারের মতো পুনর্গঠিত হলো ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন দিরাই উপজেলা শাখা Logo টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী Logo পাথারিয়া বাজারে হক রেস্টুরেন্টে যুক্ত হলো নতুন স্বাদের আয়োজন Logo শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন

শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে জামায়াত-শিবিরের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শান্তিগঞ্জ আব্দুল মজিদ মসজিদের সামনে মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুমের সভাপতিত্বে সদস্য সচিব শাহদাত হোসেন কামরান এর সঞ্চালনায়
প্রতিবাদ সভায় বক্তব্য দেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাওন মিয়া, ছাত্রদল নেতা মনছুর আলম ও এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সাগর, শান্তিগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সিনিয়র সভাপতি রোমান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক ওহী আলমগীর, সদস্য কাওছার আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এহিয়া পারভেজ, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ, অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্য মেনে নেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কোনো পক্ষ থেকে ছাত্রদল বা এর নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হলে সাংগঠনিকভাবে তার প্রতিবাদ জানানো হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৭:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬