স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবারও আলোচনায় এসেছেন সাবেক মেম্বার মো. সুলেমান মিয়া। তিনি কুমড়িআইল গ্রামের বাসিন্দা ও আব্দুল হান্নানের বড় ছেলে।
পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নগর, বাবনিয়া ও কুমড়িআইল এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার কারণে স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
সাবেক মেম্বার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি আসন্ন নির্বাচনে আবারও মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
মো. সুলেমান মিয়া বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৮ নম্বর ওয়ার্ডের মানুষের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চান। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের মতামত, সমর্থন ও মূল্যায়নই নির্ধারণ করবে ৮ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।
ঢাকা
,
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফের আলোচনায় সাবেক মেম্বার মো. সুলেমান মিয়া
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- ৬৪৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ











