ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৯ এপ্রিল) শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদি র্যালী বের হয়। র্যালিটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে সিলেট- সুনাম – সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সুবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। নারী, শিশু ও নিরপরাধ মানুষের উপর এ ধরনের বর্বরতা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জার। আমরা এই নির্মমতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে
এ ছাড়াও বক্তব্য রাখেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো: শারফউদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক হেমায়েত মিয়া, কর্মকর্তা -কর্মচারীর মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন, পংকজ চক্রবর্ত্তী জয়, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইদুর রহমান মাহি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুবিপ্রবিতে র‍্যালী ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৫:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫