ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মুফাসসির আহমদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া এবং শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ ফরিদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন বীরগাঁও গ্রামের সলিবনুর বাচ্চু, গাজীনগর গ্রামের জিয়াউর রহমান, শান্তিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনর সভাপতি মামুন আহমদ, জামলাবাদ গ্রামের আব্দুল লতিফ, আসামমোড়া গ্রামের রুকন মিয়া এবং বীরগাঁও গ্রামের নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় ১১:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬