ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন Logo শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ঈদের বার্তায় সংগঠনকে সুসংহত করার আহ্বান—এইচ এম নাছির Logo ঈদের চেতনায় বিভেদ ভুলে ঐক্যের আহ্বান—আমিনুর রশীদ Logo দুইবারের নির্বাচিত মেম্বার মিজানের কণ্ঠে ঈদের সম্প্রীতির আহ্বান

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাথারিয়া গ্রামের মোঃ সোনাই মিয়া (৬৪) নামে এক ব্যক্তির গাছে ঝুলন্ত অবস্থায়
লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পাথারিয়া গ্রামের খালের পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে ফজরের নামাজের আগে ওজু করতে গিয়ে মৃতঃ আয়ূব আলীর স্ত্রী আফারুন বেগম বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে শিল কড়ই গাছে সোনাই মিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মোঃ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নিহতের পরিবার জানায়, সম্প্রতি তার ছেলে কামরুল হাসানের বিয়ে হওয়ায় বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল বেশি। সে কারণে সোনাই মিয়া ও তার ছেলে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, তার বাবা গাছে ঝুলছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবার ঝুলন্ত লাশ দেখতে পান।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬