স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা। এই আনন্দের দিনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন সমানভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”
চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও কল্যাণ।”
পরিশেষে তিনি পাথারিয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলমানের ঈদ আনন্দমুখর ও নিরাপদে উদযাপনের আহ্বান জানান।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আহ্বান: চেয়ারম্যান শহীদুল ইসলাম
-
মান্নার মিয়া - আপডেট সময় ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ৫০৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















