ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন Logo শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ

জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুস সালাম(রানা) ।
জানা যায়, তিনি উপজেলার দুর্বাকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের মেজো ছেলে। পারিবারিকভাবে সুনামধন্য এই পরিবার থেকে উঠে এসে তিনি নিজ যোগ্যতায় ব্যবসা ও সমাজসেবায় প্রতিষ্ঠিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পাথারিয়া বাজারে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অবদান রাখা—এসব কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে আব্দুস সালামকে মেম্বার হিসেবে দেখতে চান তারা। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি হিসেবে পরিচিত।
সম্ভাব্য প্রার্থী মোঃ আব্দুস সালাম বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, শিক্ষা ও অবকাঠামো খাতে উন্নয়ন—এসব বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
স্থানীয়দের মতে, সৎ ও কর্মঠ এই সমাজসেবক নির্বাচনে অংশ নিলে ৬ নম্বর ওয়ার্ডে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে এবং ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার ঘটবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান

জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো

আপডেট সময় ০৯:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬