স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মুছাব্বির (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নূরে আলম আশরাফীর সঞ্চালনায়
অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং সমাজ গঠনে তাঁর ভূমিকার ওপর আলোচনা করেন দরগাহপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা,দিরাই জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম,
অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আবু হুরায়রা, নাযিমে তা’লিমাত মাওলানা আব্দুল হক, মাওলানা জুনাইদ পাথারিয়া মাদ্রাসার মাওলানা আব্দুর রকিব, মাওলানা মাসুম আহমদ এবং মাওলানা শামসুল হুদা নজিব।
এছাড়াও বক্তব্য রাখেন ফয়জুর রহমান, হারুনুর রশিদ ও হুমায়ূন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান জুবায়ের আহমদ (আব্দুল মুসাব্বির সাবেরের ছেলে)। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল বছির, আব্দুল গফফার, আব্দুস সবুর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা বলেন, মরহুম মাওলানা আব্দুল মুছাব্বির (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন ও কোরআনের খাদেম। তাঁর প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আজও এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা
,
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লামা আব্দুল মুছাব্বির (রহ.) স্মরণে গাজীনগরে আলোচনা সভা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক : - আপডেট সময় ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- ৫৯১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ











