ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস Logo শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে জনতার সাফল্য, গাঁজাসহ আটক ১ Logo পাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আজমল হোসেন Logo আল্লামা আব্দুল মুছাব্বির (রহ.) স্মরণে গাজীনগরে আলোচনা সভা Logo শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা Logo শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণ কর্মসূচী সংক্রান্ত অবহিতকরন সভা Logo শান্তিগঞ্জে তেলের পিকআপের ধাক্কায় লেগুনা খাদে, আহত কয়েকজন

পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৬৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বুধবার(৮ জুলাই) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এইচ. আর. হাবিব, বিএনপি নেতা আব্দুল বাতিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা।
বক্তারা বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে।ভবিষ্যতেও কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী এই উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

আপডেট সময় ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬