ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা

বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা প্রদানের সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার।বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে প্রেরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ।চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশে সরকার-অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা প্রদানের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনও ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়ের জন্য তাদের ভিসা প্রদান করবে বাংলাদেশ।মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ চিঠিতে উল্লেখ করেন, ‘বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে।’দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ও সরকারি যোগাযোগের ইতিবাচক প্রতিফলন হিসেবে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আরও সহায়ক হবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আগামী বছরগুলোতে দুদেশের অংশীদারিত্বের আরও সুযোগ প্রদান করবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসার সিদ্ধান্তে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা

আপডেট সময় ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩