ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

যুবলীগের মহাসমাবেশ, উৎসবমুখর সোহরাওয়ার্দী উদ্যান

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উৎসবমুখর সোহরাওয়ার্দী উদ্যান।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুবলীগের মহাসমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এছাড়া রাতেই বিভিন্ন জেলা থেকে আসা কর্মীদের বাস রাখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, মহসীন হলের মাঠে।

রিজার্ভ বাস, পিকআপ, মোটরসাইকেলের বহর নিয়ে যোগ দিচ্ছেন তারা। অনেকেই পায়ে হেঁটে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।

শুকবার (১১ নভেম্বর) সকাল এগারোটার দিকে শহবাগ মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা গেছে এসব মিছিল।

মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা প্রথমে মৎস্যভবন এলাকায় জড়ো হচ্ছেন। তারপর সেখান থেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

রাজধানীর মৎস্যভবনের দিক থেকে আসা একটি বড় মিছিল সমাবেশের উদ্দেশে যাত্রা করে।

তাদের পরনে ছিল লাল রঙের টি-শার্ট। হাতে ছিল যুবলীগের পতাকা। যুব সমাবেশ সফল হোকসহ নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

পরশ বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে থাকবেন।

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে  সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনস্বার্থে নিউজ24.কম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

যুবলীগের মহাসমাবেশ, উৎসবমুখর সোহরাওয়ার্দী উদ্যান

আপডেট সময় ০২:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২