ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ধান ক্ষেতের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি ধান ক্ষেতের ডোবা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের ধান ক্ষেতের একটি ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷ 
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরে জমির মালিক নুর হোসেন(৫০) তার ধান ক্ষেতে পরিদর্শন কর‍তে গেলে জমির মধ্যস্থ ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাতনামা লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে ধান ক্ষেতের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ১২:১৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫