ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাংবাদিকদের সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাব অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্বারূপ করতে হবে। 
বক্তারা আরও বলেন, দোয়ারাবাজারের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে তা অত্যান্তই প্রশংসার দাবী রাখে। দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংবাদিকদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহেল মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা (B.R.D.B) শাহিনুর রহমান,সমাজসেবক আব্দুল হান্নান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জালালাবাদের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সংবাদের আব্দুল মোতালিভ ভূইয়া, দৈনিক ইত্তেফাক’র মো: মামুন মুন্সি প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৯:৩৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫