ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৭৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পানগাঁও গ্রামের সমাজসেবক স্বপন দাস।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক,মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের সুখ-দুঃখে পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতা করা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
স্বপন দাস বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপন দাস একজন সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। বিভিন্ন সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। সাধারণ ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আপডেট সময় ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬