ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ ও তাঁর পরিবারের ওপর হামলা, বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও দোকানে লুটপাটের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী গ্রামে আলী আহমদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাইম ও সদস্য মুজাহিদ উদ্দিন।
এ ছাড়া পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শায়খুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আহমদ সবুজ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ এবং শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য জোনাক আহমদ উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, আলী আহমদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দোকানে লুটপাট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পরিদর্শন শেষে যুবদল নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা সবাইকে ধৈর্য ধারণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা

আপডেট সময় ১০:২২:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬