স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এর আগে ও পরে প্রায় এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া ও যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া,পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, শিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক।
এ ছাড়া দরগাপাশা ইউনিয়ন যুবদলের আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংগঠনিক মতবিনিময়, নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের সমন্বয় করে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা
,
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- ৫৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস











