ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, জীবদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দেব, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ তালুকদার এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক।
বক্তারা বলেন, উপজেলার শিক্ষার হার বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, স্বাক্ষরতা মানে শুধু নাম লেখা বা পড়তে পারার সক্ষমতা নয়; এর সঙ্গে জ্ঞান, দক্ষতা ও শিক্ষার বিস্তারও জড়িত। উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে স্বাক্ষরতা বৃদ্ধিতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সচেতন সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েবসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬