ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আগুনে চার পরিবারের বসতঘর, ধান-চাল ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক কষ্ট লাঘবে দেবগ্রামে গিয়ে সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন। এ সময় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে চার বান্ডিল করে ঢেউটিন এবং প্রতিটি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রুবেল আহমেদ, উপজেলা বিএনপির কর্মী খসরু মিয়া, জাহাঙ্গীর মিয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
উল্লেখ্য যে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেবগ্রামে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারটি পরিবারের বসতঘরে আগুন পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

আপডেট সময় ১১:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬