ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন Logo শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার Logo শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ Logo মানবসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হতে চান এবাদুল হক Logo শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা Logo লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছরের গভীর শোক Logo সুনামগঞ্জে কার্যক্রম নি ষি দ্ধ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রে ফ তার Logo শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার আনোয়ার হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছেন।
রোববার (১৮ অক্টোবর) তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের নগর এবং জয়কলস ইউনিয়নের ইনামনগর, দেবগ্রাম, জয়কলস অষ্টগ্রাম ও পঞ্চগ্রাম দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আর্থিক অনুদান বিতরণ করেন।
এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা দেয়। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকুক—এটাই প্রত্যাশা। দুর্গাপূজা সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, মাস্টার মুজাহিদ মিয়া, আবুল কাশেম, মুফাসসির আহমদ রিয়াদ, মুরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান ও আলম মিয়া মেহেরাজসহ অনেকে।
এ ছাড়া নগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক পাপ্পু কান্তি দাস, পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লিটন তালুকদার, ইনামনগর পূজা উদযাপন কমিটির সভাপতি রাকেশ দে ও সাধারণ সম্পাদক শাওন দে, দেবগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি নিশিকান্ত দেব ও সাধারণ সম্পাদক অনিক রঞ্জন দেব, জয়কলস অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি সুধারঞ্জন বিশ্বাস বাবুল ও সাধারণ সম্পাদক হিরণ বিশ্বাস এবং পঞ্চগ্রাম দুর্গামন্দিরের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক লিংকনসহ সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

আপডেট সময় ১১:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬