ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন Logo শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার Logo শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ Logo মানবসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হতে চান এবাদুল হক Logo শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা Logo লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছরের গভীর শোক Logo সুনামগঞ্জে কার্যক্রম নি ষি দ্ধ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রে ফ তার Logo শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বশির উদ্দিন ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক মুস্তাক আহমদ ও প্রাক্তন ছাত্র সামছুন নুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন,মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বশির উদ্দিন ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও প্রযুক্তি চর্চায়ও দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নোমান আহমদ, বশির উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর আফসার উদ্দিন, কবি ও গীতিকার ইয়াকুব বখত বহলুল, দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায় এবং ফাউন্ডেশনের উপদেষ্টা নেজামুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাগলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরাফত উল্লাহ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দ্র কুমার দেব, ইশাখপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক তাজুদ আলী, গভর্নিং বডির সদস্য জামিল আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়জুর রহমান ও ফরিদ মিয়া ।
আলোচনা সভা শেষে সংবর্ধিত ১৫ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবীর আলম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীবেশ চন্দ্র, নারায়ণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬