ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দশম বারের মতো পর্দা উঠলো নোয়াখালী প্রিমিয়ার লীগ (এনপিএল)-এর।
শনিবার বিকাল ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বগলাখাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন-এর সভাপতিত্বে এবং লীগের উপদেষ্টা নূর আহমদ সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ মানসিকতায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতি বছর এনপিএলের মতো দীর্ঘ ধারাবাহিক আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণদের মাঝে ভাতৃত্ববোধ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এবাদুর রহমান কুবাদ, সুরত জামান, রুকনুজ্জামান রুকন, সেতুল তালুকদার, লুৎফুর রহমান, রুবেল মিয়া, শাহান মিয়া, রিপন দাস, মামুন মিয়া, তাকবির রহমান, মুবিন আহমদ, শাকিল আহমেদ, আলী আহমদ দুলাল, সামরান আহমদ, লিটন মিয়া, রশিদ আহমদ, মেহেদি হাসান ও সুজন মিয়া সহ এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘মেহেদী ফাইটার্স’ ও ‘চ্যাম্পিয়ান রাইডার্স’। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ চ্যাম্পিয়ান রাইডার্সকে ২৭ রানের সহজ ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে মেহেদী ফাইটার্স। ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক সুমন আহমদ চমৎকার নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

আপডেট সময় ১০:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬