ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন Logo শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার Logo শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ Logo মানবসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হতে চান এবাদুল হক Logo শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আসির মিয়া, মৃত শফিক মিয়ার মেয়ে শাবানা বেগম, মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মৃত আব্দুল হাসিমের মেয়ে আমিনা বেগম এবং বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট শান্তিগঞ্জ থানায় এফআইআর নং-১৬ ও জিআর নং-১২৪-এর মাধ্যমে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, ভাঙচুর, চুরি, হত্যাচেষ্টা ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬