ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা Logo পাথারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় হাফিজুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় Logo সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে Logo পশ্চিম শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন Logo মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান দুই উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব শান্তিগঞ্জে এম কয়ছর আহমেদ Logo দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটি Logo শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন সভাপতি হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল Logo শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময় Logo শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেফতারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মামলার আসামিকে স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভ (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতুপী গ্রামে অভিযান চালায়। এ সময় একটি মামলার আসামি মোঃ আশিক মিয়াকে দোকান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিক মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।
পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি করে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আসামি পালিয়ে যায়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা

আপডেট সময় ০৮:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬