ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা Logo পাথারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় হাফিজুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় Logo সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শান্তিগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ কাশেম চৌধুরী ও শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন ও ইমরানুল হাসান।
সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া দৈনিক খোলা কাগজের দুবাই প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আমিনুল হক খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে তাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের প্রবাসী সদস্য পদে মনোনীত করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬