ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ Logo শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক, ওসির কৌশলে পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে দক্ষ করে তুলতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ (দ্বিতীয় ব্যাচ) শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টায় পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (JFGE), শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপানের সহযোগিতা এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ENRICH প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর ও হাসারচর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। তাদের নতুন উচ্চ ফলনশীল আমন ধানের জাত নির্বাচন, উন্নত বীজতলা তৈরি, সুষম সার ব্যবস্থাপনা, সেচ, রোগ-বালাই দমন, পরিচর্যা এবং জলবায়ু সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তির ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস এবং ENRICH প্রকল্পের প্রজেক্ট অফিসার এ.এইচ.এম. আনিসুজ্জামান। কর্মসূচির সূচনা বক্তব্য দেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ENRICH প্রকল্পের পাথারিয়া ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট দিপলু সূত্রধর, শিমুলবাক ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক, ডিআর-সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব এবং দৈনিক সংগ্রামের শান্তিগঞ্জ প্রতিনিধি মান্নার মিয়া।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ এবং টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১২ জুলাই ২০২৬ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৬:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬