ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত নজরুল গ্রেফতার

জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়েছে ।
আজ শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৪২) নামে ওই সাজাপ্রাপ্ত ডাকাতকে আটক করে জগন্নাথপুর থানা পুলিশ। তিনি জগন্নাথপুর থানাধীন ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা।
অভিযানটি পরিচালনা করেন জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন। তার সাথে ছিলেন এসআই দিপংকর হালদার, এসআই রফিজুল মিয়া, এএসআই ভানু লাল রায়, এএসআই আলী আকবর এবং সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে জিআর-২০৭/১৩ এবং দায়রা-১০৬০/১৬ নম্বর মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত নজরুল গ্রেফতার

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫