ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দায়িত্ব হস্তান্তর

এমসি কলেজ(সিলেট) প্রতিনিধি:

মুরারিচাঁদ (এমসি) কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রথিতযশা সাংবাদিক এবং রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এক আনন্দঘন পরিবেশে মিলিত হোন।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। এরপর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. নজরুল ইসলাম বিশ্বায়নের এই যুগে গণমাধ্যমের অপরিহার্যতা তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান সময়ে আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করছি, যেখানে মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা জানতে পারি। এই তথ্য প্রবাহে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজের সব ধরনের খবরের বস্তুনিষ্ঠতা বজায় রেখে আসছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের এই ইফতার আয়োজন একটি চমৎকার উদ্যোগ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ। তিনি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পেশাদারিত্বের সাথে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ এবং আশরাফ আহমেদ তাদের মূল্যবান বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ইফতারের পূর্বে, বিদায়ী কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তানর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য আলী হোসেন, পারভেজ আহমেদ, শিব্বির আহমদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভ, আবু তালহা মাহি প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দায়িত্ব হস্তান্তর

আপডেট সময় ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫