ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

পাথারিয়া বাজারে ইসরায়েলি গণহত্যা ও ভারতী হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিক্ষোভ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা এবং ভারতে মুসলিমদের ওপর কট্টর হিন্দুত্ববাদীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের মুসলিম জনতা।শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর পাথারিয়া ইউনিয়নের মুসলিম জনতা পাথারিয়া বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ইহান মার্কেটের সামনে সমাবেশ করেন। এ সময় তারা ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’, ‘দুনিয়ার মুসলিম, এক হও এক হও’, ‘গণহত্যার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ইসরাইলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের দালালের, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে থাকেন।মিছিল শেষে পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের চেয়ারম্যান মোঃমোস্তফা মিয়ার সভাপতিত্বে ও হাছান মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন দারুল উলুম দরগাপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম ও পাথারিয়া বাজার মসজিদের খতিব মাওলানা আনোয়ার পাশা, ক্বারী মহিবুল হক,মাওঃআব্দুর রাকিব,মাওঃমোহাম্মদ খান,মাওঃআশরাফ আলী,পাথারিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওঃআবু হুরায়রা প্রমূখ। বক্তরা বলেন, “যুদ্ধবিরতির পরেও ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের উপর হামলা করেছে এবং অন্তত ৪১৩ জনকে শহীদ করেছে। এ হামলায় দেড় শতাধিক শিশু এবং অনেক নারী মারা গেছে। এ পরিসংখ্যান থেকে বোঝা যায় তাদের হামলার উদ্দেশ্য কি।”ভারতীয় মুসলিম নির্যাতনের ব্যাপারে তিনি বলেন, “হলির নামে ভারতে আমার মুসলিম ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি একজনকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষকে ঘায়েল করার অন্যতম মাধ্যম, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। আমাদের একটি টাকাও যেন ইসরায়েল ও ভারত আমাদের ভাইয়ের ওপর ব্যবহার করতে না পারে।”
পাথারিয়া ইউনিয়ন ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী, সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

পাথারিয়া বাজারে ইসরায়েলি গণহত্যা ও ভারতী হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫