ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ ২০২৫, দুপুর ২:০০ টায় শেখ মঞ্জিল, পূর্ব মল্লিকপুর, সুনামগঞ্জ সদরস্থ পাঠাগারের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে এবং নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল এডভোকেট আবু হানিফ নোমান, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং ব্যবসায়ী নাজমুল হোসেন ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, নির্বাহী সদস্য সাইফুর রহমান, শেখ আরিফ বখতিয়ার, মুজাহিদুল হক দুলাল প্রমুখ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। আলোচনা সভায় বক্তারা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে গণপাঠাগারের ভূমিকা এবং নতুন প্রজন্মকে বইমুখী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, জাতির কান্ডারী। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের বিকাশ ঘটিয়ে এই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাহিত্যের প্রতি আগ্রহ তোমাদের ভবিষ্যতের পথকে আরও আলোকিত করবে।”
এতে শিক্ষার্থী, অভিভাবক, সাহিত্যপ্রেমী ও সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

আপডেট সময় ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫