ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম চালুর দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সুশাসনের জন্য নাগরিক কমিটি সুজন এই প্রতিবাদ কর্মসুচী পালন করে। এতে শানিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও প্রভাষক ফজলুল করিম সাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি একে এম আবু নাছার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ এর সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক খবর সম্পাদক পংকজ দে, সাবেক জেলা পরিষদ সদস্য মনির উদ্দিন, সুনামগঞ্জ আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক, এলডিপি সম্পাদক শেখ এমদাদ, হাওর বাঁচাও আন্দোলন এর সাধারণ সম্পাদক ওবাদুল হক মিলন, দিলাল আহমদ, আশরাফ আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম চালু থাকবে এটাই স্বভাবিক। মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার অপরিহার্য অংশ হচ্ছে চিকিৎসা কার্যক্রম চালু থাকা। সিনিয়র ডাক্তারদের সাথে তারা শিখবে। ছাত্রদের এই যুক্তিসঙ্গত দাবী পুরনের কোন ব্যবস্থা গ্রহণ না করে সেনাবাহিনী ডেকে এনে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। বক্তারা এই ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধন কর্মসূচি থেকে।
প্রসঙ্গত সুনামগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রম চালুর দাবীতে গত ৫ দিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) সকালে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সম্মুখস্থ সিলেট সুনামগঞ্জ সড়কে অবরোধ করলে সেনাবাহিনী ও পুলিশ ছাত্রদের ব্যাপক লাঠিপেটা করে। এতে ১০/১৫ জন ছাত্রছাত্রী আহত হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫