ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মধ্যনগরে পুলিশের অভিযানে ভারতীয় থান কাপড়সহ এক চোরাকারবারি গ্রেফতার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০১ পিস (১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড়সহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. উমর ফারুক (৩২)। তিনি মধ্যনগর থানাধীন চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মধ্যনগর থানা পুলিশের একটি টিম শহিদ আয়তুল্লাহ ব্রিজ সংলগ্ন হাওরে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই বিকাশ সরকার। তার সাথে ছিলেন এএসআই আলমগীর হোসেন, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই স্বপন সরকার এবং সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ভারতীয় কাপড় জব্দ করা হয় এবং উমর ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ঘটনার বিষয়ে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

মধ্যনগরে পুলিশের অভিযানে ভারতীয় থান কাপড়সহ এক চোরাকারবারি গ্রেফতার

আপডেট সময় ০৭:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫