ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাক গাজীনগরীর হত্যার বিচার চাইলেন — চরমোনাই পীর

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
বাংলাদেশ মুজাহিদ কমিটি, শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার (৬ অক্টোবর) নোয়াখালী বাজারে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গাজীনগরীর মোস্তাকের নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন।
ওয়াজ মাহফিলে হাজারো মুসল্লির উপস্থিতিতে পীর সাহেব চরমোনাই বলেন—
নিরপরাধ মানুষ হত্যা মানবতার পরিপন্থী, ইসলামের পরিপন্থী। আমরা গাজীনগরীর মোস্তাকের হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ন্যায়বিচার না হলে সমাজে অন্যায় আরও বাড়বে।”
তিনি আরও বলেন,
দেশে নৈতিক অবক্ষয়, অন্যায় ও অবিচারের প্রসার রোধে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। প্রশাসনকে নিরপেক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন শায়েখুল হাদীস মাওলানা শফিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আলী আকবর, মাওলানা মুফতি আইউব আলী আনসারী, মুফতি এহসান রেজা মুহিবী, মাওলানা মুফতি রহিমুল্লাহ, ক্বারী মাহদী আল হাসান জামালগঞ্জী প্রমুখ।
এ সময় বক্তারা গাজীনগরীর মোস্তাক হত্যার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে বলেন,একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা করা সমাজ ও রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। সরকার ও প্রশাসনের দায়িত্ব এ ঘটনার পূর্ণ তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

মোস্তাক গাজীনগরীর হত্যার বিচার চাইলেন — চরমোনাই পীর

আপডেট সময় ১২:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫