ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা Logo শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

সেফটির হাওরে হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেফটির হাওরে এবার হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি ধান হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক৷ এ উপলক্ষে উপজেলার করিমপুর গ্রামের কৃষক মোঃ কাওছার আহমেদ এর হীরা-৯ জাতের হাইব্রিড ধানের উপর ‘মেগা মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় স্বনামধন্য বীজ কোম্পানী ‘সুপ্রীম সীড’ কোম্পানী লিমিটেডের আয়োজনে করিমপুর গ্রামের সেফটির হাওরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠদিবসে উচ্ছ্বাস প্রকাশ করে কৃষকরা জানান, হীরা-৯ জাতের হাইব্রিড ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তারা। আগামীতেও তারা এ জাতের ধান চাষ করবেন। উচ্চ ফলনশীল হওয়ার কারণে এই ধান তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
আদর্শ কৃষক মনফর আলীর সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনায় মেগা মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জোনাল ম্যানেজার মো. মাসুদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ আলম বলেন, হীরা-৯ জাতের ধানে কোন চিটা নেই। এই জাতের ধানে অন্য যে কোনো হাইব্রিড ধানের তুলনায় বেশি ফলন হয়। তিনি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য হীরা-৯ জাতের ধানের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন৷
মাঠ দিবসে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন আলম, সিনিয়র সেলস অফিসার কৃষিবিদ ইকবাল হোসেন, ডিলার মোঃ কাওছার আহমেদ চৌধুরী, কৃষক মো. শাহিন মিয়া, ঝিলিক মিয়া, আহাদ মিয়া প্রমুখ।
আলোচনা সভার পর মেগা মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকদের মধ্যথেকে ১০ জন আদর্শ কৃষককে সুপ্রীম সীডের পক্ষথেকে পুরস্কৃত করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

সেফটির হাওরে হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আপডেট সময় ০১:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫