ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ারের প্রচারণায় জনতার উচ্ছ্বাস

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন রবিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজার ও দামোদরতপী বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
গণসংযোগ চলাকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের চলমান কার্যক্রম, আন্দোলন-সংগ্রামের পরিকল্পনা ও জাতীয় রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। তিনি বর্তমান সরকারের ব্যর্থতা, জনগণের ভোগান্তি ও দেশের সংকট তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে সতর্কবার্তা দেন।
ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন—
“মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যেই মাঠে নেমেছে। জনগণের রায় আদায়ের লক্ষ্যে আমাদের এই গণসংযোগ কর্মসূচি। ইনশাআল্লাহ, ধানের শীষ বিজয়ী হবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, সেলিম আহমদ, শের আলম শিশু, মোজাহিদ খান, সুফি মিয়া, মিলন মিয়া, সবুজ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।
উপজেলা ছাত্রদলের নেতাদের মধ্যে ছিলেন—
মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ব্যারিস্টার আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ারের প্রচারণায় জনতার উচ্ছ্বাস

আপডেট সময় ০৮:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫