ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল Logo তরুণ দুই আলেমের যোগদান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ দ্বীন বিজয়ের প্রত্যয়ে আনুষ্ঠানিক ফরম পূরণ Logo শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণতন্ত্রের লড়াইয়ে সংস্কৃতির জাগরণ প্রয়োজন’— শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:২৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা বাজার চত্বরে উপজেলা জাসাসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, পল্লীগীতি, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছন রাজা, পাগল হাসান ও রাধারমণ দত্তের কালজয়ী গান পরিবেশন করেন স্থানীয় খ্যাতিমান শিল্পীরা। শিল্পীদের সুমধুর কণ্ঠে সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত দর্শকশ্রোতা। সাংস্কৃতিক বৈচিত্র্যের এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বিএনপি সবসময় সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার লালন করে এসেছে। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা প্রমাণ করে, আমরা কেবল রাজনীতির ময়দানে নয়, শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও ঐতিহ্য ও মূল্যবোধকে লালন করে যাচ্ছি। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংস্কৃতিক জাগরণ সবচেয়ে বড় শক্তি। শান্তিগঞ্জের এই ঐক্যবদ্ধ আয়োজন আমাদের আগামী দিনের লড়াইয়ে শক্তি জোগাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, সেলিম আহমদ, শের আলম শিশু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হক।
এছাড়াও শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া ও আব্দুল লতিফসহ মোজাহিদ খান, সুফি মিয়া, মিলন মিয়া, সবুজ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের তরুণ নেতৃত্বও অংশ নেয় এ জমকালো অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক এই আয়োজন শান্তিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর উজ্জ্বল রূপ বহন করে, যা কেবল রাজনৈতিক ঐক্য নয়, সংস্কৃতিচর্চারও এক অনন্য নজির হয়ে থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

গণতন্ত্রের লড়াইয়ে সংস্কৃতির জাগরণ প্রয়োজন’— শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেন

আপডেট সময় ০৩:২৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫