ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, তরুণ শিক্ষানুরাগী
ও উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
গত ৫ অক্টোবর কিছু অনলাইন নিউজ পোর্টালে ‘মধ্যনগরের চোরাচালান চক্রের হোতা যুবদল নেতা সোহেল রানা অভিযুক্ত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন,“আমাকে জড়িয়ে প্রকাশিত খবরটির কোনো ভিত্তি নেই। এটি আমার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে।”
প্রতিবাদলিপিতে সোহেল রানা আরও বলেন,“আমি কোনো ধরনের চোরাচালান কার্যক্রমে জড়িত নই এবং বিজিবি-চোরাকারবারি সংঘর্ষের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই। সমাজে বিভ্রান্তি ছড়াতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমার নাম ব্যবহার করছে।”
তিনি অভিযোগ করে বলেন,“প্রকাশিত সংবাদে কোনো যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। প্রকৃত তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি তৈরি করছে।”
তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে সংবাদটি প্রত্যাহার করার অনুরোধ জানান এবং বলেন,“আমি সত্যের প্রতি আস্থাশীল। এই ভুয়া ও মনগড়া সংবাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”
সোহেল রানা প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা জানিয়ে বলেন,“আমি সব সময় সমাজসেবামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছি। এমন ভিত্তিহীন অভিযোগ আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় ০৫:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫