ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীরামসি প্রবাসীদের উদ্যোগে অবহেলিত রাস্তার সংস্কার কাজ শুরু

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে শুরু হয়েছে দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটির সংস্কার কাজ।
গ্রেটার শ্রীরামসি (এন আর বি)-এর উদ্যোগে এবং প্রবাসে থাকা শ্রীরামসি গ্রামের নাগরিকদের আর্থিক সহায়তায় শ্রীরামসি থেকে রাস্তারমুখ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ গুরুত্বপূর্ণ রাস্তার মেরামত কাজ বর্তমানে চলমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে রাস্তাটি ছিল মারাত্মক বেহাল অবস্থায়। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করা ছিল প্রায় অসম্ভব। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হতো।
এই অবস্থার উন্নয়নে প্রবাসে থাকা শ্রীরামসির তরুণরা এগিয়ে এসেছেন। তাদের অর্থায়নে এবং স্থানীয় যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুরু হয়েছে এই রাস্তা সংস্কার কাজ।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন যুবক জানান, গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে কিছু করতে পারা তাদের জন্য গর্বের বিষয়। তারা আরও বলেন, “আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করছি, আশা করি সবাই যার যার অবস্থান থেকে গ্রামের উন্নয়নে অংশ নেবেন।”
স্থানীয়রা জানান, রাস্তার কাজ শেষ হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং জনভোগান্তি অনেকটাই কমে যাবে।
গ্রামবাসীর প্রত্যাশা—এই উদ্যোগ শ্রীরামসিতে গ্রামীণ উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং আরও অনেককে অনুপ্রাণিত করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শ্রীরামসি প্রবাসীদের উদ্যোগে অবহেলিত রাস্তার সংস্কার কাজ শুরু

আপডেট সময় ১০:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫