ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে শান্তিগঞ্জে গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উজানীগাঁওস্থ নির্বাচনী কার্যালয় থেকে উপজেলার ৮ টি ইউনিয়নের সর্বস্তরের কয়েক সহস্রাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মাহবুবা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে এসে জনসভায় মিলিত হয়।
নির্বাচনী জনসভায় সলিবনুর বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলী আহমদ, অবসরপ্রাপ্ত মেজর আশফাক শামী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাহার, জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুল বারী আয়ান, সমাজসেবক কয়েছ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সামিনুর রহমান, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, জয়কলস ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউর রহমান জিয়া, শফিকুল ইসলাম, রুকন আহমদ, ময়না মিয়া, আব্দুল লতিফ, সুজন আহমদ, মহিউদ্দিন, আব্দুল হেকিম এবং ইউপি সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক সহস্রাধিক সাধারণ মানুষ। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“আমি জন্ম থেকে এই এলাকার মানুষ। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষের অধিকার আদায়ে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, বরং জনগণের সেবা করার একটি মাধ্যম।”
তিনি আরও বলেন, “শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এই লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের তালা প্রতীকের সমর্থনে গণমিছিল ও জনসভা

আপডেট সময় ০৮:৪৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬