ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.) হত্যার রহস্য দ্রুত উদঘাটন এবং জড়িত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন আঞ্জুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। সোমবার শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে
শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (রাহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ দাবি জানানো হয়। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ গাজীনগরী ও মাওলানা মুস্তাফিজুর রহমান মাহদীর পরিচালনায় এবং আঞ্জুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের উপদেষ্টা মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন উস্তাদুল কুররা মাওলানা আলী আহমদ ছিলাউরা, সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম চাতলপারী, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম (নাজিমে তালিমাত, জামেয়া দিরাই), সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হুসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহনূর, মাওলানা ইলিয়াস আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ ঠাকুরভোগ, সাহিত্য সম্পাদক মাওলানা আবদুল বছির সর্দার, সদস্য মাওলানা রমজান হুসাইন, মাওলানা গোলজার আহমদ, কারী মুহিব্বুল হক আজাদ, মাওলানা এনামুল হক শরিফপুরী, মাওলানা জাহাঙ্গীর আহমদ খান, মাওলানা মাছুম আহমদ (মধুরাপুর মাদ্রাসা), মাওলানা আবু হুরায়রা (নির্বাহী মুহতামিম, গাজীনগর মাদ্রাসা), মাওলানা নূরে আলম আশরাফী, কারী হুসাইন আহমদ ও আবুল ফয়েজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস এবং তাকওয়া অর্জনের মাস। এই মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু মানুষের মনে প্রশান্তি না থাকলে ইবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না। গত রমজান মাসে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী আমাদের মাঝে ছিলেন। কিন্তু তাঁর হত্যাকাণ্ডের প্রায় আট মাস পার হলেও এখনো পর্যন্ত প্রশাসন কোনো রহস্য উদঘাটন করতে পারেনি।
তারা বলেন, আমরা শহীদ মুশতাক গাজীনগরীকে ভুলে যাইনি। প্রশাসনের ওপর আস্থা রেখে আমরা এতদিন অপেক্ষা করেছি। নতুন সরকারের কাছে আমাদের দাবি—আগামী ঈদুল ফিতরের আগেই মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সভাপতির দোয়ার মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি

আপডেট সময় ১১:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬