ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নিজের অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করা এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে দেশে ফিরিয়ে এনে দেড় বছর পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে খবর পাওয়া যায় যে, এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিক ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। বিষয়টি জানার পর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ৭ মার্চ তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। পরে তাকে দোয়ারাবাজার থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
দেশে ফিরিয়ে আনার পর তার শারীরিক অবস্থা দুর্বল মনে হওয়ায় পুলিশ প্রহরায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে তার পরিচয় শনাক্ত করতে দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়াতেও তার ছবি ও তথ্য প্রচার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ সুজন মিয়া নামে এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, ওই ব্যক্তি তার শ্যালক। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম রাজিব মিয়া (২৫)। তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম রইজল মিয়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাজিব মিয়া প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাজিব মিয়ার পিতা রইজল মিয়া দোয়ারাবাজার থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

আপডেট সময় ১২:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬