স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত পাথারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড। এই আনন্দঘন মুহূর্তে টানা দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান মিজান ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা ও ভালোবাসা।
এক ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের এক মহিমান্বিত শিক্ষা। এক মাসের সিয়াম সাধনার পর এই দিনটি আমাদেরকে শিখায় ধৈর্য, সংযম ও একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে। আপনাদের সহযোগিতা ও দোয়ায় আমি দুইবার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও এই ভালোবাসা ও আস্থার বন্ধন অটুট রেখে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই।”
মিজানুর রহমান মিজান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তাই আসুন, আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই।”
তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং পাথারিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন কামনা করে বলেন, “সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনায় সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।”
ঢাকা
,
শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুইবারের নির্বাচিত মেম্বার মিজানের কণ্ঠে ঈদের সম্প্রীতির আহ্বান
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- ৫০৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















