স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিও তখন অনিয়ম ও লুটপাটের শিকার হয়েছিল। তবে বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১১ জুলাই) শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শান্তিগঞ্জ-জগন্নাথপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
এমপি কয়ছর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রকৃত কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রকৃত কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে হবে। কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে। আল্লাহর রহমতে সুনামগঞ্জ এখনো বড় ধরনের বন্যার কবলে পড়েনি। তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তা মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকা
,
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৮:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- ৬০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ














