স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation), গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধ জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মিজানুর রহমান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দাল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রহুল হাসান, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, মহির উদ্দিন মহির ও অজিত দাস, বিএনপি নেতা আওলাদ হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন ও সাজ্জাদুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ধর্মীয় নেতা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো তথ্য, ছবি বা সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থেকে ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সচেতন নাগরিকই একটি নিরাপদ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রধান শক্তি। একই সঙ্গে মাদক প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
ঢাকা
,
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা
-
মান্নার মিয়া - আপডেট সময় ০৭:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- ৫৫১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ















