স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী আব্দুস সালামের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় ৬ নম্বর ওয়ার্ডের মৌখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
মৌখলা গ্রামের প্রবীণ মুরব্বি ধীরেন্দ্র দেবনাথ-এর সভাপতিত্বে এবং স্বপন রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মেম্বার প্রার্থী আব্দুস সালাম। তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন মৌখলা গ্রামের বিশিষ্ট মুরব্বি প্রকাশ দেবনাথ, অর্জুন দেবনাথ, প্রবেশ দেবনাথ দুর্বাকান্দা গ্রামের সুহেল মিয়া,শাজন মিয়া প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন মৌখলা গ্রামের খলিন্দ দেবনাথ, মনিন্দ্র দেবনাথ, সরবা দেবনাথ, গিরেন্দ্র দেবনাথ, অরুণ দেবনাথ, মহান্ত দেবনাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সম্ভাব্য প্রার্থী আব্দুস সালাম উপস্থিত সবার মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মান্নার মিয়া 














