স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও উজ্জ্বল ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
নিহতের বড় বোন শামীমা আক্তার বলেন, উজ্জ্বল ছুটি কাটাতে বাড়িতে এসেছিল।
আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা থানার আসছেন। তারা থানায় এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে উজ্জ্বল হোসেন দীর্ঘদিন ধরে অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রক্তের প্রয়োজনে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবে মানবতার একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা
,
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
-
মান্নার মিয়া - আপডেট সময় ০২:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- ৫৪৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ











