ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন সভাপতি হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল Logo শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময় Logo শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত Logo পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফের আলোচনায় সাবেক মেম্বার মো. সুলেমান মিয়া Logo শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ফের প্রশ্ন: এক গ্রামে ৪ জন, দুই ইউনিয়নে ২ সুপারভাইজার—‘কোটা’ নাকি বিশেষ সুবিধা? Logo শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত Logo শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ Logo তৃতীয় বারের মতো পুনর্গঠিত হলো ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন দিরাই উপজেলা শাখা

শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময়

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আমেরিকা প্রবাসী উজানীগাঁও গ্রামের সন্তান রুহুল আমিন শিপন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হক।
মতবিনিময় সভায় রুহুল আমিন শিপন বলেন, দীর্ঘদিন আমেরিকায় থাকলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি তাঁর টান সবসময় ছিল। মানুষের পাশে থাকা ও সেবা করার লক্ষ্যেই দেশে ফিরে এসেছেন তিনি।
তিনি বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো পদ নয়, এটি মানুষের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও আধুনিক জয়কলস ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকমুক্ত, আধুনিক ও উন্নয়নমুখী জয়কলস ইউনিয়ন গড়ে তোলা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি ইউনিয়নের মানুষের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনস্বার্থে কাজ করার আশ্বাস দেন তিনি।
সভায় সাংবাদিকরা ইউনিয়নের উন্নয়ন, মাদক নির্মূল, জনসেবা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। রুহুল আমিন শিপন এসব প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন ও দিলীপ কুমার দাশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের ৮১ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন সভাপতি হারুনুর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আলী আহমদ দুলাল

শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময়

আপডেট সময় ০১:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬