ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ Logo মানবসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হতে চান এবাদুল হক Logo শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা Logo লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছরের গভীর শোক Logo সুনামগঞ্জে কার্যক্রম নি ষি দ্ধ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রে ফ তার Logo শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন Logo শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন Logo শান্তিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময়

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৬৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়কলস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আমেরিকা প্রবাসী উজানীগাঁও গ্রামের সন্তান রুহুল আমিন শিপন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হক।
মতবিনিময় সভায় রুহুল আমিন শিপন বলেন, দীর্ঘদিন আমেরিকায় থাকলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি তাঁর টান সবসময় ছিল। মানুষের পাশে থাকা ও সেবা করার লক্ষ্যেই দেশে ফিরে এসেছেন তিনি।
তিনি বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো পদ নয়, এটি মানুষের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার। মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও আধুনিক জয়কলস ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকমুক্ত, আধুনিক ও উন্নয়নমুখী জয়কলস ইউনিয়ন গড়ে তোলা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি ইউনিয়নের মানুষের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনস্বার্থে কাজ করার আশ্বাস দেন তিনি।
সভায় সাংবাদিকরা ইউনিয়নের উন্নয়ন, মাদক নির্মূল, জনসেবা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। রুহুল আমিন শিপন এসব প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন ও দিলীপ কুমার দাশ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ

শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শিপনের মতবিনিময়

আপডেট সময় ০১:২৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬