ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন Logo শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার Logo শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ Logo মানবসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হতে চান এবাদুল হক Logo শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা Logo লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছরের গভীর শোক Logo সুনামগঞ্জে কার্যক্রম নি ষি দ্ধ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রে ফ তার Logo শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাশিয়া বেগম (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশিয়া বেগম সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনারপাড় গ্রামের মৃত মাহিজ আলীর মেয়ে। তিনি শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের পুকুরের পানিতে রাশিয়া বেগমের মরদেহ দেখতে পান তাঁর স্বামী তাজুল ইসলাম ও মেয়ে নাদিয়া। পরে তাঁরা মরদেহটি পানি থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন। এরপর নাদিয়া মুঠোফোনে তাঁর নানার বাড়িতে বিষয়টি জানান।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬