ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন Logo শান্তিগঞ্জে নারীর রহস্যজনক মৃত্যু, পুকুর থেকে মরদেহ উদ্ধার Logo শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo তরুণ প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান জানালেন কয়ছর আহমদ Logo মানবসেবার প্রত্যয়ে মেম্বার প্রার্থী হতে চান এবাদুল হক Logo শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা Logo লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছরের গভীর শোক Logo সুনামগঞ্জে কার্যক্রম নি ষি দ্ধ জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রুমেন গ্রে ফ তার Logo শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মমিন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৪ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি এ কমিটিতে কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তীকে সভাপতি এবং তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ২টায় শান্তিগঞ্জের সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কমিটি গঠন করা হয়। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনকে সিনিয়র সহসভাপতি (পুরুষ), দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালা রায়কে সিনিয়র সহ-সভাপতি (মহিলা), মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদকে সিনিয়র সহ-সভাপতি (পুরুষ) এবং হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজবিন আক্তারকে সিনিয়র সহ-সভাপতি (মহিলা) নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাবুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ), কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা রানী দাশ তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা), বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমদকে সাংগঠনিক সম্পাদক, কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি তালুকদারকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তারকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল হককে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তীকে দপ্তর সম্পাদক, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ তালুকদারকে অর্থ সম্পাদক এবং উকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিটন চন্দ দাসকে সহ-অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চক্রবর্তীকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী পালকে মিডিয়া ও প্রচার সম্পাদক, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা বেগমকে মহিলা সম্পাদক, গাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা বেগমকে সহ-মহিলা সম্পাদক এবং মৌগাঁও বাগের কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি রানী সাথীকে সাহিত্য সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এদিকে সমিতির কো-অপ্ট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী এবং কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসুন কান্তি দাশ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মানিক লাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার তাঁদের এ পদে নির্বাচিত করায় উপজেলার সব প্রধান শিক্ষকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তাঁরা বলেন, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখাই তাঁদের মূল প্রতিশ্রুতি। উপজেলায় কর্মরত সব প্রধান শিক্ষকের ন্যায্য অধিকার আদায়ে তাঁরা কাজ করবেন। পাশাপাশি সমিতির কার্যক্রমকে গতিশীল ও আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আপডেট সময় ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬