ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

গায়ে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার সদর দক্ষিণে তুচ্ছ ঘটনায় মো. ইয়াছিন মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি ওয়াজ মাহফিল চলাকালে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে ছোলাবুট মাটিতে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার (৩১ ডিসেম্বর) নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তবে ঘটনায় জড়িত ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রামচন্দ্রপুরে শুক্রবার (৩০ ডিসেম্বর) একটি ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানকার একটি দোকানে নাস্তা করতে যান ইয়াছিন। দোকানে বসার সময় তার সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলাবুট পড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক ইয়াছিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রাত সোয়া ১০টার দিকে কুমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কুমেকে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপুরে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

গায়ে ধাক্কা লাগায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২